জরুরী বিজ্ঞপ্তিঃ
ছাগলনাইয়া পৌর এলাকার সর্বসাধারনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৯ ডিসেম্বর বুধবার ছাগলনাইয়া পৌরসভায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণ করা হবে। ২০১৯ সালে নিবন্ধিতদের স্মার্টকার্ড বিতরণ করা হবে। যাদের জন্ম ১ জানুয়ারি ২০০২ বা তার পূর্বে জন্মসাল যারা এবছর ভোটার তালিকাভুক্ত হয়েছেন তাদের স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ করা হবে।
ভোটারগণ স্ব-শরীরে উপস্থিত হয়ে নিবন্ধন স্লীপ জমা দিয়ে স্মার্ট জাতীয় পরিচয়পত্র কার্ড সংগ্রহ করবেন।
(সকাল ৯.৩০ হতে ১.০০ পর্যন্ত ১ থেকে ৬ নং ওয়ার্ড এবং ২ টা হতে ৩.৩০ পর্যন্ত ৭ থেকে ৯ নং ওয়ার্ড বিতরণ করা হবে)
এম মোস্তফা
মেয়র
ছাগলনাইয়া পৌরসভা।
Please follow and like us: