বৃহস্পতিবার (৭ মে) সকাল ১১ টায় ছাগলনাইয়া পৌর এলাকার হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে ফেনী জেলা পরিষদের অর্থায়নে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা ডাকবাংলোতে অনুষ্ঠিত ত্রাণ বিতরণের উদ্বোধন অনুষ্ঠানের উদ্বোধন করেন ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহাম্মদ চৌধুরী। জেলা পরিষদের সদস্য ও ছাগলনাইয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুকের সার্বিক তত্ত্বাবধানে পৌর এলাকার একশত হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। এসময় ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শওকত হোসেন রুবেল, ছাত্রলীগ নেতা জিয়াউল হক রুবেল প্রমুখ।
Please follow and like us: