, || - ||

ছাগলনাইয়া মডেল সপ্রাবি পরিচালনা কমিটি নির্বাচনের তফসিল ঘোষণা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।
নজরুল ইসলাম চৌধুরীঃ 
তিব বছর মেয়াদের ছাগলনাইয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠনকল্পে অভিভাবক সদস্য নির্বাচন ২০১৯ এর নির্বাচনী তফসিল ঘোষণা করেছে উপজেলা শিক্ষা অফিস। গত ৩ নভেম্বর ছাগলনাইয়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহ আলম স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ তফসিল ঘোষণা করা হয়। ২ জন পুরুষ ও ২ জন নারী অভিভাবক সহ মোট ৪ জন অভিভাবক সদস্য নির্বাচনের জন্য এ তফসিল ঘোষণা করা হয়। মনোনয়ন পত্র বিতরণের তারিখ ৭ নভেম্বর থেকে ১১ নভেম্বর ২০১৯ ইং পর্যন্ত। মনোনয়ন পত্র দাখিলের সর্বশেষ তারিখ ১২ নভেম্বর ২০১৯ ইং বেলা ২ ঘটিকা পর্যন্ত। মনোনয়ন পত্র বাছাই ১২ নভেম্বর বেলা ৩ ঘটিকা। মনোনয়ন পত্র প্রত্যাহারের তারিখ ১৩ নভেম্বর। প্রতীক বরাদ্দ ১৪ নভেম্বর। নির্বাচনের সম্ভাব্য তারিখ ১৮ নভেম্বর ২০১৯ ইং।
Please follow and like us: