, || - ||

ছাগলনাইয়া শ্রী শ্রী রাধা কৃষ্ণ সেবাশ্রম মন্দিরে সরস্বতী পূজা উদযাপিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নয়া আলো অনলাইন ডেস্ক।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) সকাল থেকে দিনব্যাপী উৎসব মুখর পরিবেশে  ছাগলনাইয়া উপজেলার কেন্দ্রীয় পূজা মন্ডপ শ্রী শ্রী রাধা কৃষ্ণ সেবাশ্রম মন্দিরে উদযাপিত হয়েছে সরস্বতী পূজা। সন্ধ্যায় এ উপলক্ষে মন্দিরের ছোট ছোট ভক্তদের মাঝে গান নাচ সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোজাহারুল ইসলাম মুসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া’র সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ এনায়েত উল্যাহ সোহেল। মন্দিরের ভক্ত ইমন কান্তি শীল’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শ্রী শ্রী রাধা কৃষ্ণ সেবাশ্রম মন্দিরের পুজা উদযাপন কমিটির সভাপতি সুজিত কর্মকার, পুজা উদযাপন কমিটির সাবেক সাধারণ সম্পাদক সন্জিত কুমার শীল। সরস্বতী পূজা উদযাপনে সার্বিক সহযোগীতায় ছিলেন, পৌর পূজা উদযাপন কমিটি সভাপতি শংকর সাহা, সহ সভাপতি বাদল শর্মা, সাধারন সম্পাদক বিধান শর্মা, রনি শীল, অরিন শীল, অশোক শীল। এসময় মন্দিরের ছোট বড় শত শত ভক্ত উপস্থিত ছিলেন।

 

Please follow and like us: