বৃহস্পতিবার , ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ছাগলনাইয়া সীমন্ত হাট পরিদর্শনে জেলা প্রশাসক: আমাদের মাঝে দেশ প্রেম কম থাকায় আমরা ভারতীয় পণ্য বেশী খরিদ করি

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

 

নজরুল ইসলাম চৌধুরীঃ
মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে ছাগলনাইয়া সীমান্ত হাট পরিদর্শন করেন ফেনীর জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান। হাট পর্যবেক্ষণ শেষে সীমান্ত হাটের সার্বিক দিক  সম্পর্কে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, এ সীমান্ত হাটে বাংলাদেশী ক্রেতারা ভারতীয় বিক্রেতাদের নিকট থেকে প্রয়োজনের তুলনায় অধিক পণ্য ক্রয় করছে। অন্য দিকে ভারতীয় ক্রেতারা প্রয়োজনের চেয়েও কম পণ্য ক্রয় করতে দেখলাম। জেলা প্রশাসক বলেন, প্রয়োজনের চেয়ে আমরা যারা অধিক পণ্য ক্রয় করছি তাদের মাঝে দেশ প্রেমের ঘাটতি আছে।
জেলা প্রশাসকের স্বাক্ষরিত বাংলাদেশী ক্রেতাদের প্রদেয় আইডি কার্ডটি দেখালেও হাটে প্রবেশ করতে দিচ্ছেনা কেনো?  এমন প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, কিছু লোক আমার স্বাক্ষর নকল করে এমন আইডি কার্ড তৈরী করেছে বিধায় তাদের হাটে প্রবেশে অনুমতি দিচ্ছেনা। আবার অনেকের আইডি কার্ডের মেয়াদ শেষ তাই প্রবেশ করতে দেয়া হচ্ছেনা। তবে মেয়াদ থাকা আসল আইডি কার্ড থাকলে অবশ্যই তাদের হাটে প্রবেশে অনুমতি দেয়া হবে। তবে সীমান্ত হাটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে জেলা প্রশাসক সন্তোষ প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন, বিজিবি ফেনী ব্যাটালিয়ন-৪ এর অধিনায়ক লেঃ কর্নেল নাহিদুজ্জামান, ফেনীর পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী, ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পি কে এনামুল করিম, সহকারী পুলিশ সুপার ছাগলনাইয়া সার্কেল নিশান চাকমা, ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হোসেন পাটোয়ারী, ছাগলনাইয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদ্বীপ রায় পলাশ, উপজেলার রাধানগর ইউপি চেয়ারম্যান রবিউল হক চৌধুরী মাহবুব প্রমুখ।
Please follow and like us: