ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন করোনা রোগীদের অক্সিজেন সেবায় মানবতার হাত বাড়িয়েছেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি এনামুল হক মজুমদার। তিনি তিনটি হাই ফ্লো অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র জন্য। সোমবার (৬ জুলাই) দুপুরে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শিহাব উদ্দিন’র হতে সিলিন্ডার গুলো হস্তান্তর এনামুল হক মজুমদার। এসময় উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের, হাসপাতালটির আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শোয়াইব ইমতিয়াজ নিলয় প্রমুখ। এনিয়ে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১৩ টি সিলিন্ডার’র ব্যবস্থা হয়েছে বলে জানান, টিএসও ডাঃ মোঃ শিহাব উদ্দিন। এসময় করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি হওয়া রোগীরা সঠিক সেবা পাচ্ছে কিনা তা দেখেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের ও ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার। ডাক্তার ও নার্সদের সেবা প্রদানে সন্তুষ্ট প্রকাশ করেন ভর্তি থাকা রোগীর স্বজনরা। তবে রোগীদের সেবা প্রদানে কোন ত্রুটি যাতে না হয় সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা প্রদান করেন ইউএনও সাজিয়া তাহের।
, || - ||
ছাগলনাইয়া হাসপাতালের আইসোলেশন ইউনিটের জন্য তিনটি হাই ফ্লো অক্সিজেন সিলিন্ডার দিলেন ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।
Please follow and like us: