ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র করোনা আইসোলেশন ইউনিটের জন্য ৬ টি এয়ার কুলার ও ৬ টি হাই ফ্লো অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করেছে এনসিসি ব্যাংক ‘র চেয়ারম্যান ও মৌলভী সামছুল করীম কল্যাণ ট্রাষ্ট’র চেয়ারম্যান শিল্পপতি নুরুন নেওয়াজ সেলিম। এ হাসপালে করোনা আইসোলেশন ইউনিট উদ্বোধনের আগে ৬ টি এয়ার কুলার সরবরাহ করেছেন মানবিক ব্যক্তিত্ব নুরুন নেওয়াজ সেলিম। বুধবার (৮ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র টিএসও ডাঃ মোঃ শিহাব উদ্দিন’র নিকট ৬ টি হাই ফ্লো অক্সিজেন সিলিন্ডারও হস্তান্তর করেছে মৌলভী সামছুল করিম কল্যাণ ট্রাষ্ট। এসময় উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংক ছাগলনাইয়া শাখার ব্যবস্থাপক নুরুল আলম চৌধুরী, সাপ্তাহিক আজকের প্রতিক্রিয়ার প্রধান সম্পাদক এবিএম নিজাম উদ্দিন, বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া এর সভাপতি কাউন্সিলর কামাল উদ্দিন পাটোয়ারী খোকন, সাধারণ সম্পাদক মোঃ এনায়েত উল্যাহ সোহেল প্রমুখ।
, || - ||
ছাগলনাইয়া হাসপাতালের আইসোলেশন ইউনিটের ৬টি এয়ার কুলার ও ৬টি হাই ফ্লো অক্সিজেন সিলিন্ডার দিলেন মৌলভী সামছুল করিম কল্যাণ ট্রাষ্ট
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।
Please follow and like us: