ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র আয়োজনে বিএমএ ও স্বাস্থ্য বিভাগ ফেনীর উদ্যোগে ছাগলনাইয়ায় স্বাস্থ্যকর্মীদের অক্সিজেন ডেলিভারি সিস্টেম ও করোনা চিকিৎসা সেবা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার (২৯ জুন) সকালে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী বিএমএ’র বিজ্ঞান বিষয়ক সম্পাদক সহকারী অধ্যাপক মেডিসিন ডাঃ রিয়াজ উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শিহাব উদ্দিন, আর এম ও ডাঃ শোয়েব ইমতিয়াজ নিলয় প্রমুখ। ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শিহাব উদ্দিন জানান, ইতিমধ্যে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা পরিষদের অর্থায়নে ৪০,০০০ লিটার ধারনক্ষমতা সম্পন্ন সেন্ট্রাল অক্সিজেন (আরো ২০,০০০ লিটার রিজার্ভ থাকবে) সেবার আওতাভুক্ত হয়েছে যার মাধ্যমে ১০ লিটার/মি. হিসাবে ৪ জন রোগীকে প্রতিদিন সেবাপ্রদান সম্ভব হবে। এই সেবা চলমান রাখতে কমপক্ষে অারও ২০ টা সিলিন্ডার প্রয়োজন হবে। উল্লেখ্য, প্রতিটি সিলিন্ডার ১০,০০০ লিটার ধারন ক্ষমতা সম্পন্ন এবং ১০ টা বেডে করোনা রোগীদের সেবা প্রদানের প্রস্তুতি নেয়া হচ্ছে। ডাঃ শিহাব আশা করছেন আগামী পহেলা জুলাই থেকে উক্ত সেবা কার্যক্রম ছাগলনাইয়া উপজেলা স্বাস্ব কমপ্লেক্সে চালু হবে।
Please follow and like us: