, || - ||

ছাগলনাইয়া হাসপাতালে নিউমোনিয়া আক্রান্ত শিশুদের দীর্ঘ শষ্যা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

 

নজরুল ইসলাম চৌধুরীঃ
গরমের শেষ আর শীতের শুরু। আবহাওয়া পরিবর্তন জনিত কারনে সকল বয়সী নারী, পুরুষ কিংবা শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। সম্প্রতি, ফেনীর ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নারী ও শিশু ওয়ার্ড এবং প্রাইভেট হাসপাতাল গুলোতে দেখাগেছে এক মাস বয়স থেকে শুরু করে ৫ বছর বয়সী শিশু রোগীদের সংখ্যাই বেশী। সরকারী হাসপাতালের একটি ওয়ার্ডে ২০ জন শিশুই নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে বলে জানায় কর্তব্যরত নার্স। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শিহাব উদ্দিন বলেন, আবহাওয়া পরিবর্তনের কারনে নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। তিনি বলেন, শিশুদের মা-বাবা কিংবা পরিবারের লোকজন সতর্ক থাকলে শিশুরা নিউমোনিয়া রোগে আক্রান্ত হতোনা। দিনে কিংবা রাতে শিশুকে গরম কাপড় গায়ে দিয়ে শোয়ানোর পর দেখতে হবে শিশুর শরীর ঘামাচ্ছে কিনা। শিশুর শরীর ঘামালে ঘাম থেকে শরীরে ঠান্ডা লাগবে আর সেখান থেকেও নিউমোনিয়া রোগে আক্রান্ত হতে পারে। তবে ডাঃ শিহাব মনে করেন, যেসব শিশুর পিতা ধুমপান করেন তাদের শিশু সন্তান নিউমোনিয়া রোগে আক্রান্ত হওয়া ঝুকি বেশি থাকে।
Please follow and like us: