, || - ||

ছাত্র সংসদ নির্বাচন, চলছে ভোট গণনা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে কোন ধরনের বড় বিশৃঙ্খলা ছাড়াই বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) ছাত্রসংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। পূর্ব নির্ধারিত সময় বিকাল ৪ টায় ভোট গ্রহণ শেষ করেছে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন। তবে এবার ক্যাম্পাসে পুরুষ ভোটারদের পাশাপাশি অনেক নারী ভোটারদের আগমন লক্ষ্য করা গেছে।

ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশনারের উপস্থিতিতে ব্যালট বক্স সিলগালা করেন নিজ নিজ ভোট কেন্দ্রের কেন্দ্র সচিব। পরে বিকাল সাড়ে চারটায় সিলগালা ব্যালট বক্সগুলো একাডেমিক ভবন থেকে গণনার উদ্দেশ্যে প্রশাসনিক ভবনে নিয়ে যায় সংশ্লিষ্ট কতৃপক্ষ। আশুলিয়া থানার উপ-পরিদর্শক সহিদুল ইসলাম জানান, যেকোন ধরনের অরাজকতা ঠেকাতে তারা পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছেন।

ফলাফল ঘোষণার নির্দিষ্ট কোন সময় না থাকায় ভোট গননা শেষে ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার। ভোট গণনাস্থলে ছয় জন গননাকারীর সঙ্গে সকল প্রার্থীরা অবস্থান করছেন। এবার নির্বাচনে প্রার্থীদের কোন মার্কা নেই,  নেই প্রার্থীদের কোন এজেন্ট।

বিশৃঙ্খলার সম্ভাব্যতা থাকায় বৃহস্পতিবার সকাল থেকেই ক্যাম্পাসে নিরাপত্তা বাহিনী মোতায়েন ছিল। যা ফলাফল ঘোষণা করা পর্যন্ত থাকবে।

এদিকে অনেক প্রার্থী অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ নিষেধ থাকা সত্তেও একাডেমিক ভবনের আশেপাশে বহিরাগতকে দেখা গেছে। পরে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ক্যাম্পাস ত্যাগের নির্দেশ দিলে তারা ক্যাম্পাস ত্যাগ করেন।

উল্লেখ্য, আজ গুরুত্বপুর্ণ ৬ টি পদে ২৩ জন প্রার্থীর ভোটগ্রহণ শেষ করেছে নির্বাচন কমিশন।

Please follow and like us: