কুমিল্লার দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলার বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা’র দিকনিদের্শনায় উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়ন ৮নং ওয়ার্ড(তালগ্রাম) বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন চৌধুরী। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জগন্নাথদীঘি ইউনিয়ন বিএনপির আহবায়ক জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার এ উপলক্ষে তালগ্রাম আলহাজ্ব শাখাওয়াত আলী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি নেতা হারুনুর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য জাফর ভূঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক লতিফুল আলম মজুমদার, জগন্নাথদীঘি ইউনিয়ন যুবদলের আহবায়ক আবদুর রহিম মজুমদার, সদস্য সচিব মোঃ নুরুন্নবী মানিক, যুগ্ম আহবায়ক সোলেমান সেলিম, জগন্নাথদীঘি ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব কাজী ইউসুফ বেলাল। উপজেলা যুবদলের সাবেক সদস্য তৌহিদ উল্যাহ ভূঁইয়া’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবদল নেতা আবু নাসের স্বপন, সেলিম, আবুল কালাম, সফিকুর রহমান সবুজ, আবদুর রহিম মজুমদার, ছাত্রদল নেতা মোঃ রাসেল, নিলয়সহ ৮নং ওয়ার্ড বিএনপি, বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন সৌদি আরব প্রবাসী বিএনপি নেতা মনির হোসেন
, || - ||
জগন্নাথদীঘি ইউনিয়নের ৮নং ওয়ার্ডে বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।
Please follow and like us: