, || - ||

জনপ্রিয়তা পাচ্ছে সিরাজগঞ্জের সন্তান অভিনেতা ইব্রাহীম হোসেনের নাটক

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।
দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে সিরাজগঞ্জের সন্তান অভিনেতা ইব্রাহীম হোসেনের নাটক। করোনাভাইরাসের প্রভাবের কারণে টেলিভিশনে নাটক তেমন জাঁকজমকপূর্ণ না থাকলেও সিরাজগঞ্জের সন্তান অভিনেতা, শিল্পী ও নাট্য পরিচালক এস, এম, ইব্রাহীম হসেনের নাটক  ইউটিউবে জনপ্রিয়তা পাচ্ছে। ইতিমধ্যে  বেশ কয়েকটি নাটকে অভিনয় করে ব্যাপক জনপ্রিতা লাভ করেছেন অভিনেতা এস, এম ইব্রাহীম হোসেন । উল্লেখযোগ্য  নাটক গুলো হলো বাঁশের চেয়ে কঞ্চি বড়, অফিসার যখন ফুসকাওয়ালা, হাসির নাটক নাবালক সহ নিজের পরিচালনায় নির্মিত নাটক  সমাজ বোধন। এস, এম ইব্রাহীম হোসেন সিরাজগঞ্জ সদর উজেলার পাইকপাড়া গ্রামের মৃত মুসলিম উদ্দিনের পুত্র। তিনি ছেলে বেলা থেকেই অভিনয়, গান অনেক ভালোবাসতেন। বর্তমানে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের সি এ হিসেবে কর্মরত আছেন।
Please follow and like us: