এন.এইচ.নাহিদ !! জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সংবাদ প্রতিক্ষণের কুষ্টিয়া অফিস পরিদর্শন করেছেন মাননীয় তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি। গতকাল শুক্রবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা মধ্যবাজারের আল-মাহাদী সুপার মার্কেটে’র ২য় তলায় সংবাদ প্রতিক্ষণের কুষ্টিয়া অফিস পরিদর্শনে গেলে সংবাদ প্রতিক্ষণের বার্তা সম্পাদক (কুষ্টিয়া) এস. এম. আবু ওবাইদা-আল-মাহাদী তথ্যমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা উপজেলা জাতীয় পার্টির সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা ডাঃ মোঃ সুজাউদ্দিন, কুষ্টিয়া জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত কুমার সিংহ রায়, কৃষি বিষয়ক সম্পাদক বশির উদ্দিন বাচ্চু, ভেড়ামারা উপজেলা জাসদের সাধারন সম্পাদক এস এম আনছার আলীসহ প্রমূখ উপস্থিত ছিলেন।
Please follow and like us: