সিরাজগঞ্জের সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠিত লাইভ টকশো কানেক্টিং সিরাজগঞ্জের প্রথম বর্ষপুর্তি পালিত হয়েছে। ১৫ এপ্রিল বৃহস্পতিবার রাতে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে আমার সিরাজগঞ্জ মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল কার্যলয়ে ঘড়োয়া পরিবেশে কেক কেটে কানেক্টিং সিরাজগঞ্জের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এসম অনুষ্ঠানটির মুল পরিকল্পনাকারি চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার হীরক গুণ,সঞ্চালক আমার সিরাজগঞ্জ নিউজ পোর্টালের সম্পাদক দিলীপ গৌর,এশিয়ান টেলিভিশনের ষ্টাফ রিপোর্টার জিন্নাহ ফারুক,সময় টেলিভিশনের ষ্টাফ রিপোর্টার রিংকু কুন্ডু, আমার সিরাজগঞ্জ নিউজ পোর্টালের ডেস্ক ইনচার্জ ইবনে আল রামিজ,ভিডিও সাংবাদিক শাহরিয়ার সাহেদ,নাট্য নিকেতন গ্রুপ থিয়েটায়ের অর্থ সম্পাদক অভিজিৎ সাহা,ব্যবসায়ী সৌরভ কুন্ডু দিপু ও সজীব সাহা,তাওহিদ হোসেন লিয়ন উপস্থিত ছিলেন। আমার সিরাজগঞ্জ এ এস টিভি ফেসবুক পেজে প্রতিদিন রাত সারে ৯ টায় এই লাইভ টক শো অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জের সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠিত এই লাইভ টকশো টি ইতিমধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। বিশেষ করে করোনা কালে মানুষ কে সচেতন করা সহ বিভিন্ন সামাজিক কাজে অনুপ্রেরণা যোগাতে কাজ করেছে এই টকশো। উঠে এসেছে সিরাজগঞ্জের বিভিন্ন উন্নয়ন চিত্র, সমস্যা, সম্বভনা এবং সমাস্যা সমাধানের উপায়।প্রশাসন, পুলিশ বাহিনী, জনপ্রতিনিধি থেকে শুরু করে, রাজনৈতিক, সাংবাদিক, চিকিৎসা, ক্রীড়া, ব্যবাসায়ী ও সাংস্কৃতিক সব অঙ্গনের প্রতিনিধি এই টকশোতে অংশ গ্রহন করেছে। করোনা পরিস্থিতি এবং লকডাউনের কারনে দর্শকনন্দিত এই টকশোর বর্ষপুর্তি অনুষ্ঠান ঘড়োয়া পরিবেশে সীমিত আকারে পালন করা হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা। সেই সাথে প্রতিদিন রাতে এই টকশোটি দেখার আহবান জানানো হয়েছে।
, || - ||
জন-প্রিয় মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল কানেক্টিং সিরাজগঞ্জের প্রথম বর্ষপুর্তি পালিত
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।
Please follow and like us: