, || - ||

জমকালো আয়োজনের মধ্য দিয়ে শ্রীকাইল সরকারী কলেজের প্রতিষ্ঠাতার ১৩৬তম জন্মবার্ষিকী পালন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এম এইচ শুভ, মুরাদনগর,কুমিল্লা করেসপন্ডেন্ট।

এম এইচ শুভ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল সরকারি কলেজের প্রতিষ্ঠাতা প্রয়াত স্বর্গীয় ক্যাপ্টেন নরেন্দ্র নাথ দত্তের ১৩৬তম জন্মবার্ষিকী জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে। শনিবার সকালে শ্রীকাইল কলেজের ক্যাম্পাসে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিয়া গোলাম সারোয়ার এই জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন অনুষ্ঠানের প্রথমেই নরেন্দ্র নাথ দত্তের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর শিক্ষক ছাত্র-ছাত্রী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে কেক কেটে জন্মবার্ষিকী উদযাপন করা হয়। পরে শিক্ষকদের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এসময় উপস্থিত ছিলেন, পল্লি বিদ্যুৎ সমিতি কুমিল্লা-১ এর পরিচালক আব্দুস সাত্তার, সহকারী অধ্যাপক মিজানুর রহমান, নজরুল ইসলাম ,শহীদুল হক সরকার, দেওয়ান নাকিবুল হুদা, প্রভাষক কামরুল হাসান মিকাইল, শফিকুল ইসলাম, মো. সুমন মিয়া প্রমুখ।

Please follow and like us: