নয়া আলো ডেস্ক !! একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যতো এগিয়ে আসছে ততোই কুষ্টিয়া-৩ আসন নিয়ে চলছে আলোচনা,এ আলোচনার ঝড় বইছে চায়ের দোকানের আড্ডা থেকে শুরু করে সরকারী অফিস পাড়া পর্যন্ত, এ আলোচনার ঝড় গত দু দিনে মোড় নিচ্ছে টর্নেডো রুপে,বিশেষ করে ইন্জিনিয়ার জাকির সরকার বি,এন,পি’র মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা হওয়ার পর পর কুষ্টিয়া-৩ আসনের ভোটারদের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি।কুষ্টিয়া-৩ আসন থেকে বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য মাহবুব-উল-হানিফ নৌকার মাঝি হচ্ছেন এটা নিশ্চিত ছিলো,কিন্তু তার বিরুদ্ধে বি,এন,পি’র প্রার্থী কে হবেন তা নিয়ে ছিলো আলোচনায়,অনেকে ধারনা করেছিলেন ২০০১সালে এ আসন থেকে ধানের শীষ প্রতিকে এম,পি নির্বাচিত অধ্যক্ষ সোহরাব উদ্দিন পেতে পারেন মনোনয়ন,কিন্তু সকলকে অবাক করে দিয়ে কুষ্টিয়া বি,এন,পি’র তরুণ তূর্কী সদর উপজেলা চেয়ারম্যান ইন্জিনিয়ার জাকির হোসেন সরকার পেলেন কুষ্টিয়া-৩ আসন থেকে বি,এন,পি’র মনোনয়ন।অনেকে মনে করছেন জাকির সরকারের মনোয়নের মাধ্যমে এ আসনে হানিফ কে চ্যালেঞ্জ করার মতো প্রার্থী দিয়েছে বি,এন,পি।এরশাদ পরবর্তী সময়ে ৯১,৯৬,২০০১সালে বি,এন,পি’র প্রার্থীরা ব্যাপক ভোটে জয়লাভ করেছিলো,অবস্থা দেখে অনেকে বলতো কুষ্টিয়ার মাটি বি,এন,পি’র ঘাঁটি।ওয়ান ইলেভেন পরবর্তী সময়ে ২০০৮সালের নির্বাচনে সারাদেশের ন্যায় পাল্টে যায় কুষ্টিয়া -৩ আসনের চিত্র, এখান থেকে নির্বাচিত হন নৌকার প্রার্থী, তারপর বহুল আলোচিত ২০১৪সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব-উল-আলম এ আসনের এম,পি নির্বাচিত হন,তারপর থেকে তিনি দির্ঘ দিনের অবহেলিত কুষ্টিয়ার মানচিত্র বদলে দেন উন্নয়নের মাধ্যমে,তার সময়ে কুষ্টিয়া সদরে ব্যাপক উন্নয়ন হয়েছে,এ কথা সর্বজন গৃহীত। এ বারের সংসদ নির্বাচনে হানিফের আসল পরিক্ষা দিতে হবে বলে মনে করেন অনেকে,কেননা বি,এন,পি প্রার্থী জাকির সরকার ইতিমধ্যে তার যোগ্যতার পরিচয় দিয়েছেন,আওয়ামীলীগ সরকারের অধিনে উপজেলা নির্বাচনে জয়লাভ করে দেখিয়ে দিয়েছেন কিভাবে নির্বাচন করতে হয়,অন্যদিকে দলের মধ্যে রয়েছে তার ব্যাপক গ্রহনযোগ্যতা সব মিলিয়ে আগামী নির্বাচনে মাহবুব-উল-আলম হানিফের শক্ত প্রতিদন্দি হতে যাচ্ছে জাকির সরকার।অনেকেই ধারনা করছে এ আসনে জমজমাট ও প্রতিদন্দীতা মুলক নির্বাচন হবে,এক দিকে হানিফের উন্নয়ন অন্য দিকে তরুন তূর্কীর খেল, কোনটি বেছে নেবে কুষ্টিয়া-৩ আসনের ভোটাররা,আর মাত্র ২১ দিন তারপরই শেষ হবে সকল জল্পনাকল্পনা।