শুক্রবার , ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

জমে উঠেছে দাগনভূঞার ঈদ বাজার

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
কাজী ইফতেখারুল আলম:-  আর মাত্র হাতে গোনা কিছু দিন পরই আসছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদকে সামনে রেখে এখন দাগনভূঁঞায় বিপন বিতান গুলোতে রয়েছে ক্রেতাদের উপছে পড়া ভিড়। পছন্দের জিনিসটি কিনতে দামদর করছে প্রায় সবাই। অভিজাত মার্কেট থেকে শুরু করে ফুটপাত সর্বত্রই কেনা কাটার ধুম পড়েছে। দিন যতই ঘনিয়ে আসছে ততই জমছে ঈদ বাজার। এবার দাগনভূঞার ঈদ বাজার একটু দেরিতে শুরু হলেও এখন পুরো দমে জমে উঠেছে। ক্রেতাদের আকৃষ্ট করতে  বিক্রেতারা আয়োজন করেছে র‌্যাফেল ড্র এর। এতে লটারীর মাধ্যমে ক্রেতাদের জন্য রয়েছে আকর্ষণীয় সব পুরস্কার। নামী দামী বিপনী বিতান গুলো পাশাপাশি ফুটপাতের দোকান গুলোতেও নানা পন্যের পসরা সাজিয়ে বসেছেন হকাররা। নিম্ন আয়ের মানুষ ভিড় জমাচ্ছেন ফুটপাতের এসব দোকান গুলোতে।

সরজমিনে ঘুরে দাগনভূঞা বাজারের অন্যতম বানিজ্যিক কেন্দ্র ইসহাক শপিং কমপ্লেক্স, আতার্তুক স্কুল মার্কেট, সুলতান নিউ সুপার মার্কেট, তৈয়বা মার্কেট গুলোতে রয়েছে ক্রেতাদের উপছে পড়া ভিড়। অনেক সচেতন ক্রেতারা বলে দাগনভূঁঞা ঈদ বাজার ভারতীয় পন্যে সয়লাব হয়ে গেছে। এবার তুলনামূলক ভাবে কাপড়ের দাম অনেক বেশি। আনরেড়ী থ্রি পিস, রেডিমেড থ্রি পিস গুলোতে অনেক বেশি দাম হাঁকানো হচ্ছে। ভারতীয় কাপড়ের মধ্যে অধিক পরিমান রয়েছে রেডিমেড পোশাক, শাড়ী, কাটা কাপড়, মেয়েদের হরেক নাম ও ডিজাইনের বাহারী পোশাক। এছাড়া রয়েছে কসমেটিক্স ও ইমিটেশন অলংকারও। এসব ভারতীয় পন্য চোরাই পথে আসছে বলে অনেকেই দাবী করেন। একাধিক ব্যবসায়ী জানান, মাপে সঠিক, মিহিন সেলাই, ভালো পিনিশিং হওয়ায় ক্রেতারা দেশী কাপড়ের চেয়ে ভারতীয় কাপড় কিনতে বেশি আগ্রহী।

 
আতার্তুক স্কুল মার্কেটের ইসলামীয়া গার্মেন্টসের মোহাম্মদ উল্যাহ জানান, ক্রেতাদের মন মতো চাহিদা মেটাতে আধুনিকতার ছোঁয়ায় প্রায় সব দোকানী উঠিয়েছে নতুন কালেকশান।
 
দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খাঁন জানান, দাগনভূঞা বাজার একটি ঐতিহ্যবাহী বাজার। এর সুনাম অক্ষুন্য রাখা আমাদের দায়িত্ব ও কর্তব্য। আমরা রমযানের প্রথম দিন থেকে বাজার মনিটরিং করে যাচ্ছি। তাই প্রশাসনের সহযোগীতায় বাজারকে যানজট মুক্ত রাখতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Please follow and like us: