, || - ||

জমে উঠেছে নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচন, সর্বশেষ প্রস্তুতি নিয়ে প্রার্থীদের সাথে মতবিনিময় 

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- কেফায়েত উল্লাহ মিয়াজী, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙ্গলকোট, কুমিল্লা ।
নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচন আগামী ৩১ অক্টোবর। নির্বাচনকে ঘিরে নাঙ্গলকোট বাজার ছেড়ে গেছে পোস্টার, ব্যানার ও ফেস্টুনে। দুপুর থেকে হ্যান্ড মাইকে প্রার্থীদের প্রচারণায় শোভা পায় নানা রকম নির্বাচনী গান। বাজারের চায়ের আড্ডায় এখন একটাই আলোচনার বিষয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচন। দীর্ঘদিন পর নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের উদ্যোগ গ্রহণ করায় বাজার ব্যবসায়ী এবং স্থানীয়দের ভালোবাসা ও কৃতজ্ঞতায় শিক্ত হয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া।
নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে মোট   ১৬টি পদের বিপরীতে ভোট উৎসবে অংশগ্রহণ করছেন  ৩৫ জন প্রার্থী। তবে, নির্বাচনে ১৭ পদের বিপরীতে মোট ৩৯ প্রার্থী  মনোনয়নপত্র জমা দেন। ৩৯ জন প্রার্থীর মধ্যে ৩জন মনোনয়ন পত্র প্রত্যাহার করেন ও ধর্মবিষয়ক সম্পাদক পদে একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। ফলে ১৭ পদের মধ্যে ১৬ পদের বিপরীতে ৩৫জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন।
 আগামী ৩১ অক্টোবর নাঙ্গলকোট মডেল মহিলা কলেজে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।
নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের সর্বশেষ প্রস্তুতি নিয়ে মঙ্গলবার রাত ৯টায় প্রার্থীদের সাথে ব্যবসায়ী সংস্থার নিজস্ব কার্যালয়ে মতবিনিময় সভা করেন প্রিজাইডিং অফিসার ও নির্বাচন পরিচালনা কমিটি।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা  রাশেদ মিয়াজী, বাজার ব্যবসায়ী সংস্থা আহবায়ক আনোয়ার হোসেন মুকুল, সদস্য সচিব এম আরিফুল আলম নোমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম মজুমদার ও মোহাম্মদ মাসুম বিল্লাহ। এছাড়াও মতবিনিময় সভায় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনের বিভিন্ন পদে অংশগ্রহণকারী প্রার্থীরা নির্বাচন নিয়ে নিজেদের মতামত প্রকাশ করেন।
মতবিনিময় সভায় বক্তারা আগামী ৩১ অক্টোবর নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে সকল অংশীজনদের সহযোগিতা কামনা করেন।
Please follow and like us: