, || - ||

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও ‘র‌্যাব সেবা সপ্তাহ’ উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছেন র‌্যাব-১২,সিরাজগঞ্জ।

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আজ (০৪ জানুয়ারী সোমবার) সকাল ১১.০০ ঘটিকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও ‘র‌্যাব সেবা সপ্তাহ’ উপলক্ষে সিরাজগঞ্জের সদর থানাধীন সিরাজগঞ্জ টু নিউ বগুড়া (শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ) রোডস্থ,শিয়ালকোল এলাকায় দুই শতাধিক ঔষধী এবং ফলজ ও বনজ  প্রজাতির গাছ লাগিয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেন র‌্যাব-১২ এর অধিনায়ক জনাব মোঃ রফিকুল হাসান গণি, অতিঃ  ডিআইজি  এবং অন্যান্য পদবীর অফিসার বৃন্দ। এছাড়া ও উপস্থিত ছিলেন অত্র এলাকার জনপ্রতিনিধি,গন্যমাণ্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।

Please follow and like us: