বাংলাদেশ জাতীয়তাবাদী বন্ধুদল সংযুক্ত আরব আমিরাত ও কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এবং বাগেরহাট জেলা বন্ধুদলের আয়োজনে আজ বাগেরহাটে অসহায় ও কর্মক্ষম পরিবারের মাঝে ত্রান বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শরীফ মোস্তফা জামান লিটুর উপস্থিতিতে আজ সকাল ১০ টায় বাগেরহাট জেলা সদরের ফতেপুরের গ্রামের বাড়িতে এই ত্রান বিতরণ অনুষ্ঠিত হয়।
এই বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বন্ধু দলের কেন্দ্রীয় সহ সম্পাদক মনিরজ্জামান (মনি) বাগেরহাট জেলা বন্ধু দলের সন্বয়ক কামরুজ্জামান শিমুল, বন্ধু দলের নেতা আব্দুর রাজ্জাক রাজ, বিএনপি নেতা শওকত হোসেন প্রমুখ।
Please follow and like us: