, , ,

শিরোনামঃ-
  • হোম
  • বিনোদন
  • জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেল সুনামগঞ্জের সেজুল




জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেল সুনামগঞ্জের সেজুল

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ০৯ ২০১৯, ১৭:০৩ | 916 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

    

চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদানের জন্য সর্বোচ্চ স্বীকৃতিস্বরূপ রোববার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৭ ও ২০১৮ প্রদান করা হয়েছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম মিলনায়তনে বিকেল ৪টায় শুরু হয় পুরস্কার প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার গ্রহণ করেন ২০১৭ সালের শ্রেষ্ঠ গীতিকার সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের নূরপুর গ্রামের সন্তান সেজুল হোসেন। চলচ্চিত্র ‘সত্তা’র ‘না জানি কোন অপরাধে’ গানটির রচয়িতা হিসেবে তাকে শ্রেষ্ঠ গীতিকারের পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, গীতিকার মনিরুজ্জামান মনিরের পর বৃহত্তর সিলেটের মধ্যে সেজুল হোসেন দ্বিতীয় কেউ যে গীতিকার ক্যাটাগরিতে জাতীয় পুরস্কার পেয়েছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু। স্বাগত বক্তব্য রাখেন তথ্য সচিব আব্দুল মালেক।

( নিউজ সম্পাদনায় হাফিজা আক্তার)

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET