, || - ||

জাতীয় পতাকার রুপকার কাজী আরেফসহ ৫ নেতার ২১ তম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

১৯৯৯ সালে ১৬ ফেব্রয়ারি বিকেল ৪ টার সময় দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের তালবাড়িয়া কালিদাসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সন্ত্রাস বিরোধী জনসভায় বক্তব্য চলাকালিন সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলিতে নির্মম ভাবে আজকের এই দিনে নিহত হন জাতীয় নেতা বীর মক্তিযুদ্ধা সংগঠক, জাতীয় পতাকার রুপকার কাজী আরেফ আহম্মেদসহ ৫ জন জাসদ নেতা । কুষ্টিয়া জেলা জাসদের সাধারন সম্পাদক লোকমান হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যন বীর মুক্তিযোদ্ধা এ্যাড: ইয়াকুব আলী, বীর মুক্তিযোদ্ধা তফসের মন্ডল, সমসের মন্ডল এই ৫ জন জাসদ নেতা।

 

রাজনৈতিক অঙ্গনের কীর্তিমান পুরুষ কাজী আরেফ আহমেদের জন্ম ৮ এপ্রিল ১৯৪২ সালে কুষ্টিয়া জেলার সদর উপজেলার ঝাউদিয়া গ্রামে নানা বাড়িতে। তার পৈত্রিক বাড়ি হলো কুষ্টিয়ার মীরপুর উপজেলার খয়েরপুর গ্রামের বিখ্যাত কাজী বাড়ি। বাবা কাজী আবদুল কুদ্দুস আর মা খোদেজা খাতুন। ১০ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। ১৯৪৮ সালে বাবার সঙ্গে সপরিবারে চলে আসেন ঢাকায়। আর তারপর পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী টিকাটুলী এলাকায় বসত গড়েন।

 

জাতিরাষ্ট্র হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে ইতিহাসকে অনেক চড়াই-উতরাই পার হতে হয়েছে। সেগুলোর মধ্যে শ্রেষ্ঠ সময়টিতে অন্যতম ভূমিকা পালন করেছিলেন কাজী আরেফ আহমেদ। ষাটের দশকে তাঁর সাংগঠনিক দক্ষতা অসাধারণ মাত্রা পেয়েছিল। আজন্ম এ রাজনীতিক টগবগে যৌবনের দিনগুলোতে ছাত্রলীগ করেছেন। ছাত্র অবস্থায় টিউশনি করে নিজের খরচ চালিয়েছেন। সামান্য উপার্জন থেকে সাংগঠনিক কাজেও ব্যয় করতেন। দেশপ্রেমের ব্রত নিয়ে এমন ত্যাগ এই সময়ে তা প্রায় অচিন্তনীয়।

 

‘কাজী আরেফের মতো নেতা বারবার জন্মায় না। তিনি নেই, রেখে গেছেন তাঁর অসমাপ্ত সংগ্রামী জীবন। তাঁর কাছ থেকে প্রেরণা নিয়ে মুক্তিযুদ্ধের দেখানো পথে পথ চলতে হবে আমাদের। কাজী আরেফের প্রয়াণ দিবসে তাঁর প্রতি অশেষ শ্রদ্ধা।’

১৬ ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় বীর কাজী আরেফ আহমেদের ২০তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৯ সালের এদিনে কুষ্টিয়ার দৌলতপুরে এক সন্ত্রাসবিরোধী সমাবেশ চলাকালীন সময়ে উগ্রপন্থী সন্ত্রাসীদের গুলিতে শহীদ হন বাঙালী জাতিসত্তার ভিত্তিতে বাংলাদেশ প্রতিষ্ঠার অন্যতম সংগঠক কাজী আরেফ আহমেদ।

কাজী আরেফের মতো নেতা বারবার জন্মায় না। তিনি নেই, রেখে গেছেন তাঁর অসমাপ্ত সংগ্রামী জীবন। তাঁর কাছ থেকে প্রেরণা নিয়ে মুক্তিযুদ্ধের দেখানো পথে পথ চলতে হবে আমাদের। কাজী আরেফের প্রয়াণ দিবসে তাঁর প্রতি অশেষ শ্রদ্ধা।

কাজী আরেফের জান্ম ১৯৪২ সালের ৮ এপ্রিল। তিনি ঢাকা কলেজিয়েট হাই স্কুল থেকে ১৯৬০ সালে মেট্রিকুলেশন পাস করেন। স্কুল জীবন থেকেই তাঁর মধ্যে বাঙালী জাতীয়তাবাদী চিন্তা চেতনার উন্মেষ ঘটে। ১৯৬০ সাল থেকেই আইয়ুবের সামরিক শাসনবিরোধী আন্দোলনে তিনি যুক্ত হন। ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত হওয়ার আগে তিনি পুরনো ঢাকার স্থানীয় তরুণদের নিয়ে সাহসিকতার সঙ্গে সাম্প্রদায়িক দাঙ্গা মোকাবেলা করেন। এজন্য তিনি তৎকালীন সময়ে পুরনো ঢাকার বাসিন্দাদের কাছে খুব জনপ্রিয় ছিলেন। দেশভাগ হিন্দু-মুসলমানের সাম্প্রদায়িক দাঙ্গা, ভাষা আন্দোলন, বৈষম্যমূলক ও সাম্প্রদায়িক রাজনীতি, জাতিগত নিপীড়ন প্রভৃতি ঘটনা তাঁকে প্রতিবাদী রাজনীতিতে টেনে আনে।

ম্যাট্রিকুলেশন পাস করার পর তিনি জগন্নাথ কলেজে ভর্তি হন এবং সেখানেই তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। সেখান থেকেই তিনি ভূগোল বিষয়ে বিএসসি পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভূগোল বিভাগের এমএসসিতে ভর্তি হন। কিন্তু সরকারবিরোধী আন্দোলনের কারণে তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়।

শুধু রাজনৈতিক কারণে তিনি সাদামাটা জীবন যাপন করতেন। তিনি ছাত্রলীগ করার জন্যেই নিয়মিত টিউশনি করতেন। কখনও হেঁটে, কখনও বাসে চড়ে ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রমকে সংগঠিত করতেন। ছাত্রলীগের নেতাকর্মীদের কাছে তিনি ছিলেন বাঙালী জাতীয়তাবাদে বিশ্বাসী একজন নিভৃতচারী বলিষ্ঠ সংগঠক।

১৯৬০ সালে তিনি ছাত্রলীগে যোগ দিয়ে, সিরাজুল আলম খান ও মরহুম আবদুর রাজ্জাকের সঙ্গে মিলিত হয়ে তিন সদস্যের নিউক্লিয়াস গঠন করেন ছাত্রলীগের অভ্যন্তরে। ১৯৬২ সালে তিনি ঢাকা মহানগর ছাত্রলীগের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন। মহানগর ছাত্রলীগের সভাপতি ছিলেন পর পর দুই বার।

এই নিউক্লিয়াস ৬২ থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিয়ে যায় বঙ্গবন্ধুর আস্থাশীল ছাত্রলীগের মাধ্যমে। নিজেকে সব সময় আড়ালে রেখে ছাত্রলীগের সব কর্মকা-ে ও নিউক্লিয়াসকে দেশব্যাপী বিস্তৃত করার কাজে আত্মনিয়োগ করেন। বাংলাদেশের জাতীয় সঙ্গীত, জয়বাংলা বাহিনী গঠন, বাংলাদেশের পতাকা নির্ধারণ, মুক্তিযুদ্ধের আগে যে সব স্লোগান জাতিকে অনুপ্রাণিত করেছে তা সবই বঙ্গবন্ধুর অনুমোদনক্রমে নিউক্লিয়াসের মাধ্যমে ছাত্রলীগের কর্মকান্ড হিসেবে গৃহীত হয়।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে গঠিত হয় মুজিব বাহিনী। কাজী আরেফ আহমেদ মুজিব

Please follow and like us: