খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা এবং ৭ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এর উদ্বোধন করা হয়েছে। এতে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের প্রজেক্ট উপস্থাপনা করেন।
বুধবার (২৩ নভেম্বর) সকালে গুইমারা উপজেলা পরিষদের সামনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার মোতাছেম বিল্যাহ, উপজেলা প্রাণী ও সম্পদ বিষয়ক কর্মকর্তা ডা. আলমগীর হোসেন, গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বাবলু হোসেন, হাফছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, গুইমারা সরকারি কলেজ এর অধ্যক্ষ নাজিম উদ্দিনসহ সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারি জনপ্রতিনিধি, সাংবাদিক।
এসময় অতিথিরা বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করা বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক তৈরিকৃত প্রজেক্ট পরিদর্শন করেন। এতে গুইমারা গভ মডেল হাই স্কুল, গুইমারা সরকারি কলেজ, হাফছড়ি উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠান মেলায় অংশ গ্রহণ করে।
অতিথিরা বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীরা বিভিন্ন বিজ্ঞান মনষ্ক প্রজেক্ট নির্মাণ করেছে। শিক্ষার্থীদের বর্তমান বিশ্বের সাথে তালমিলিয়ে চলার জন্য বিজ্ঞান মনষ্ক হয়ে উঠতে হবে। দেশকে বিশ্বের সামনে উপস্থাপনার জন্য বর্তমান শিশু কিশোরদের বিজ্ঞান ও প্রযুক্তির দিকে নিজের মেধাকে বিকশিত করতে হবে। এছাড়াও পরিদর্শন কালে শিক্ষার্থীদের বিভিন্ন দিক নিদের্শনা দেন অতিথিরা।
, || - ||
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।
Please follow and like us: