, || - ||

জাতীয় শিক্ষক দিবস ২০২২ উপলক্ষে গুনীজনদের সংবর্ধণা গুইমারা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম কে “সাউথ এশিয়া গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২২” প্রদান

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

মুজিববর্ষে জাতীয় শিক্ষক দিবস ২০২২,বর্তমান প্রেক্ষাপটে শিক্ষক ও গণমাধ্যমের ভূমিকা র্শীষক আলোচনা সভা ও গুনীজনদের সংবধর্ণা তালিকায় সাংবাদিকতায় স্বীকৃতি স্বরুপ খাগড়াছড়ির গুইমারা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম কে “সাউথ এশিয়া গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২২” প্রদান করা হয়েছে।

সাউথ এশিয়া সোস্যল এডুকেশন ফাউন্ডেশন এর উদ্যোগে ২৯ জানুয়ারি ২০২২ শনিবার বিকাল ৪টায়, নিউ চিংড়ি চাইনিজ রেষ্টুরেন্ট, কাটাবন মোড়,ঢাকায় “সাউথ এশিয়া গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২২” প্রদান করা হয়।

অনুষ্ঠানের আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,অধ্যাপক ড. মো” শহীদুর রশীদ ভূঁইয়া, মাননীয় উপাচার্য,শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পীরজাদা শীদুল হারুন,অধ্যক্ষ,আফসার উদ্দিন গার্লস ফাজিল ডিগ্রী মাদ্রাসার ড. হাফেজ মোহাম্মদ আব্দুল করিম,প্রতিষ্টাতা ও অধ্যক্ষ,শামসুল হক মহিলা মাদ্রাসা, ময়মনসিংহ আবুল খাইর মোহাম্মদ নুরুজ্জামান,চেয়ারম্যান,বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি মো: মঞ্জুর হোসেন ঈসা, অতিরিক্ত সচিব, অর্থ মন্ত্রনালয়, ড. আব্দুল হাই সিদ্দিক, হেড অব নিউজ, বাংলা ভিশন ও সাবেক মহা-পরিচালক,পিআইবি, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলম।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,সৈয়দ মার্গুব মোর্শেদ, সাবেক তথ্য সচিব ও সংগঠনের প্রধান উপদেষ্টা। সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে জাতীয় ও আর্ন্তজাতিক দিবস পালনসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহন করে আসছে। এছাড়াও ঢাকাতে দুটি পথকলি স্কুল পরিচালনা করছেন।

Please follow and like us: