১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ২৪ পদাতিক ডিভিশনের, গুইমারা রিজিয়নের
আওতাধীন ১১০৫ জন স্থানীয় জনসাধারনের মাঝে মানবিক সহায়তা খাদ্য-বস্ত্র
প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
রোববার (১৫ই আগষ্ট) সকালে খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন
গুইমারা সরকারি কলেজ মাঠ,মাটিরাঙ্গা কলেজ মাঠ,সিন্দুকছড়ি স্কুল মাঠ এবং
লক্ষীছড়ি স্কুল মাঠে মানবিক সহায়তা খাদ্য-বস্ত্র প্রদান করেন,বিএ-৪৪২৭
ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন,এনডিসি, এমফডব্লিউসি,
পিএসসি, জি, কমান্ডার ২৪ আর্টিলারি ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার, গুইমারা
রিজিয়ন।এছাড়াও, লেডিস ক্লাব, গুইমারা রিজিয়নের পক্ষ থেকে শহীদ লেঃ মুশফিক
স্কুল মাঠে ১০০ জন পাহাড়ী ও বাঙ্গালী মহিলাদের মাঝে মানবিক সহায়তা প্রদান
করেন,মিসেস মাহফুজা রহমান সহ-সভানেত্রী, লেডিস ক্লাব ও সেপকস, গুইমারা
রিজিয়ন।
এ সময় রিজিয়ন কমান্ডার সকলের উদ্দেশ্যে বলেন, ১৫ আগস্ট এই দেশের একটি
কালো অধ্যায়-যেদিন জাতির পিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার
প্রায় সমগ্র পরিবারসহ,স্বাধীনতা বিরোধী ও বিপথগামী দেশি-বিদেশি
চক্রান্ত্র কর্তৃক নির্মম ভাবে পরিবারের সদস্যদের সাথে শহীদ হন। তিনি এই
দিনে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।
তিনি আরও বলেন, আসুন আমরা সকলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলার
লক্ষ্যে নতুন করে প্রানবন্ত হয়ে উঠি। বঙ্গবন্ধুর আদর্শ ও নীতিগুলি
আমাদের কর্মময় জীবনে প্রতিফলিত করি।মানবিক সহায়তা কর্মসূচী চলাকালীন
উপস্থিত ছিলেন,গুইমারা রিজিয়নের অন্যান্য পদস্থ কর্মকর্তাবৃন্দ।