, || - ||

জাতীয় শোক দিবসে ঠাকুরগাঁওয়ে মন্দির ভিত্তিক স্কুলের আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এন্টুনী ডেভিড নীল, স্টাফ করেসপন্ডেন্ট।
১৯৭৫ সালের ১৫ আগষ্ট ঘাতকের হাতে নিহত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গের ৪৬তম শাহাদত বার্ষিকী তথা জাতীয় শোক দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ আগষ্ট) বিকালে হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ঠাকুরগাঁও শাখার আয়োজনে জেলা মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর সভাকক্ষে এ আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার শুরুতে ৭৫’র ১৫ আগষ্টে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের স্মরণে ১মিনিট নিরবতা পালন, গীতা পাঠ ও তাঁদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
বিশেষ প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠানে জেলা মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারি পরিচালক ইন্দ্রজিৎ রায়ের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনতোষ কুমার দে।
এসময় বক্তব্য দেন, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সদর উপজেলা কমিটির সভাপতি অশোক কুমার দাস, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ এর সদর উপজেলা কমিটির সভাপতি এ্যাড. অতুল প্রসাদ রায় প্রমুখ।
অনুষ্ঠানে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের জেলা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার বিদ্যা চন্দ্র বর্মন, দেব দুলাল বর্মন, সিপিও সুমিত্রা রাণী রায় সহ মন্দির ভিত্তিক স্কুলের শিক্ষক ও শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
Please follow and like us: