মঙ্গলবার , ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

জাতীয় শ্রমিকলীগের ৪৯তম প্রতিষ্ঠাবাষির্কী উদ্যাপন শ্রীপুরে আঞ্চলিক শাখা শ্রমিকলীগের উদ্যোগে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

সাইফুল আলম সুমন, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:-  গাজীপুরেরে শ্রীপুরে জাতীয় শ্রমিকলীগের ৪৯তম প্রতিষ্ঠাবাষির্কী উদ্যাপন উপলক্ষ্যে র‌্যালী ও সমাবেশ করেছে শ্রীপুর আঞ্চলিক শাখা শ্রমিকলীগ। শুক্রবার বিকেল ৫টায় র‌্যালিটি শ্রীপুর পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে।

র‌্যালী ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ (শ্রীপুর-মির্জাপুর, পিরুজালী, ভাওয়ালগড়) আসনের আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থী কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়।

শ্রীপুর আঞ্চলিক শাখা শ্রমিকলীগের সভাপতি জোবায়ের হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শেখ জালাল আহমেদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলবুল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন খান মামুন, শ্রীপুর পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ নজরুল ইসলাম, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজের সাবেক ভিপি আহসান উল্লাহ, শ্রীপুর উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, শ্রীপুর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যক্ষ নুরুন্নবী আকন্দ, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সিরাজী, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক নাসির উদ্দিন জর্জ, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজের সাবেক ভিপি ফরিদ আহমেদ চুন্নু, শ্রীপুর উপজেলা যুবলীগের সভাপতি কমর উদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক মনিরুজ্জামান জামান, শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ সফিকুর রহমান সফিক, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সবুজ, গাজীপুর জেলা ছাত্র লীগের সাধারন সম্পাদক জাহিদুল আলম রবিন, শ্রীপুর পৌর যুবলীগ নেতা হাসানুল ইসলাম আকন্দ শাওন, শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাকিবুল হাসান রাকিব,শ্রীপুর আঞ্চলিক শাখা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাজু আহমেদ, শ্রীপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ শামীম ভূইয়া প্রমুখ।

সভায় বক্তারা আগমী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসনের সম্ভাব্য প্রার্থী কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়কে নৌকা মার্কা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।

Please follow and like us: