শুক্রবার , ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

জামিন পেলেন ঘোপাল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জামশেদ আলম

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।
ছাগলনাইয়া উপজেলাধীন ১০ নং ঘোপাল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জামশেদ আলম  মঙ্গলবার (১৩ জুন) জামিনে মুক্তি লাভ করেছেন। যুবলীগ নেতা জামশেদের মুক্তির খবরে নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন । গত মে মাসের ৬ তারিখে মাকে নিয়ে পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদিআরব যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তজার্তিক বিমান বন্দর থেকে পুলিশ আটক করেছিল । মুহুরীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক যুবলীগ নেতা জামশেদের গ্রেফতারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামীলীগ ও যুবলীগের নেতাকর্মীরা সভা সমাবেশ করে দীর্ঘদিন ধরে মুক্তির দাবি জানিয়ে আসছিলেন । মঙ্গলবার কারাগার থেকে মুক্তি পাওয়ার পর ঘোপাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান মানিক বিপুল নেতাকর্মীদের নিয়ে ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরীর সঙ্গে দেখা করেন। এ সময় ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান যুবলীগ নেতা জামশেদকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় উপজেলা চেয়ারম্যান সোহেল চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে আগামী দিনে সরকার বিরোধীদের যেকোন ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য নেতাকর্মীদের নিয়ে আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত থাকার আহবাণ জানিয়েছেন। এ সময় অন্যন্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্ত বিষয়ক সম্পাদক আলমগীর কবির রনি, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও ঘোপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার আনোয়ার হোসেন,ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান চৌধুরীসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন ।

Please follow and like us: