, || - ||

জাস‌দের ৫০ বছর পূর্তি উপল‌ক্ষে সিরাজগঞ্জে বর্ণাঢ‌্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বাংলাদেশের ৫০ বছর পূর্তি ও জাসদের ৫০ বছরে পদার্পণ উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজ‌নে সিরাজগ‌ঞ্জে র‌্যা‌লি, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

সোমবার (৩১ ন‌ভেম্বর) সকা‌লে র‌্যালি‌টি জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সিরাজগঞ্জ জেলা শাখার নিজস্ব কার্যালয় থেকে বের হয়ে শহ‌রের গুরুত্বপূর্ণ সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে একই স্থা‌নে এ‌সে শেষ ক‌রেন এবং বিকেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ পাতা মুক্ত মঞ্চে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানটি জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই তালুকদারের সভাপতিত্বে ও সাংগঠ‌নিক সম্পাদক মুঞ্জুরুল আলম শাহী‌নের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি অ্যাডভোকেট সুকুমার চন্দ্র দাস, সাধারণ সম্পাদক আবু বক্কার ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মাসুদ পারভেজ নওশাদ, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মুকুল প্রমুখ।

এসময় সংগঠ‌নের ৩ শতা‌ধিক অন‌্যান‌্য নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

অনুষ্ঠা‌নে বক্তারা ব‌লেন, লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় দেশি বিদেশি চক্রান্ত রুখে দেওয়ার পাশাপাশি দেশে ঝাঁকিয়ে বসা দূর্নীতিবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে জাসদের পতাকাতলে সামিল হওয়ার আহ্বান জানান। বক্তারা আরো ব‌লেন,
দূর্নীতি, জঙ্গিবাদ, দলবাজীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুল‌তে হ‌বে। সর্বক্ষেত্রে সু-শাসন প্রতিষ্ঠার জন‌্য আমা‌দের কাজ কর‌তে হ‌বে।

Please follow and like us: