গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) উদ্যোগে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহায়তায় দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়েছে।
বুধবার (৬ জানুয়ারী) সকালে গণ উন্নয়ন কেন্দ্রের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. আবদুল মতিন উপস্থিত থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৪৫জন শিক্ষার্থীদের হাতে প্রত্যেকে ১২ হাজার টাকা করে ৫ লাখ ৪০ হাজার টাকা শিক্ষা বৃত্তির চেক চেক তুলে দেন।
এসময় গণ উন্নয়ন কেন্দ্রের সমন্বয়কারী অখিল চন্দ্র বর্মন, আফতাব হোসেন, দিপালী রানী বর্মন, আব্দুর রাজ্জাক ও জয়া প্রসাদ উপস্থিত ছিলেন।
Please follow and like us: