জাতীয়তাবাদের স্থপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা জাতীয়তাবাদী পরিবারের শ্রদ্ধা।
দেশে করোনাভাইরাসের লকডাউনের কারণে বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর ঘোষিত শাহাদাত বার্ষিকীর কর্মসূচির আলোকে খুলনা মহানগর বিএনপি তিন দিনের কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে, ৩০ মে শনিবার বিএনপির সকল দলীয় কার্যালয়ে সূর্যোদয়ের সাথে সাথে দলীয় পতাকা অধ’নমিত করন ও কালো পতাকা উত্তোলন।
শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৩১ মে ও ১ জুন প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে বিদ্ধস্ত খুলনা জেলার কয়রা উপজেলা ও সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় ক্ষতিগ্রস্ত উপকূলবাসীর মাঝে ত্রাণ বিতরণ। করোনাভাইরাসের কারণে প্রতিবারের ন্যায় আলোচনা সভা, দোয়া ও তবারক বিতরণের কর্মসূচি, জনসমাবেশ ও শোক মিছিল কর্মসূচি পরিহার করা হয়েছে।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশের জনগণ কে ঘরে থাকার আহবান জানিয়েছেন ।
কর্মসূচি সফলের আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি।