জিয়া মঞ্চ চিতলমারী উপজেলা শাখার কমিটি ঘোষণা করেছে জিয়া মঞ্চ বাগেরহাট জেলা শাখা। শুক্রবার (৭ জুলাই) জুম্মার নামাজ বাদ চিতলমারির শৈলদাহ বাজারে আনুষ্ঠানিকভাবে উপজেলা কমিটি হস্তান্তর করেন জিয়া মঞ্চ বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট শিকদার ইমরান হোসেন। কমিটিতে সভাপতি হিসেবে নিজাম উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে রফিকুল ইসলামের নাম ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নব ঘোষিত কমিটির সভাপতি কাজী নিজাম উদ্দিন, সহ-সভাপতি নুর ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী বুলবুল হোসেন, সবুর কাজী, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম সজীব, শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ হুসাইনসহ কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যগন।
Please follow and like us: