, || - ||

জিরা জামাল মসজিদ কমিটির সেক্রেটারী পদ থেকে বহিস্কার

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

ডুমুরিয়ায় মাদক সম্রাট জিরা জামালকে অবশেষে মসজিদ কমিটির পদ থেকে বহিস্কার করা হয়েছে। জামাল টিয়াবুনিয়া আলেকজান জামে মসজিদ কমিটির সেক্রেটারী ছিলেন। জামালের বিরুদ্ধে মাদক সংক্রান্ত একের পর এক অভিযোগ পাওয়ায় শুক্রবার মসজিদ কমিটির জরুরী এক সভার সিদ্ধান্তে জামালকে সেক্রেটারী পদ থেকে বহিস্কার করা হয়।
জানা যায়, জামাল হাওলাদার ওরফে জিরা জামাল(৫১) একজন মাদ্রক স¤্রাট। তার বিরুদ্ধে মাদক আইনে বহু মামলা রয়েছে। শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে ডুমুরিয়াসহ সাতক্ষীরা এলাকায় তার বেশ নামজস আছে। কিন্তু নিজেকে একটু সচ্ছ রাখতে গত বছর তিন হবে শোলমারি-টিয়াবুনিয়া ঘাট এলাকায় তিনি বালির ব্যবসা শুরু করেছেন। সে ইতিমধ্যে মসজিদ মাদ্রাসায় দানধ্যানও করছে। এই সুযোগকে কাজে লাগিয়ে জামাল টিয়াবুনিয়া আলেকজান জামে মসজিদ কমিটির সেক্রেটারী হয়েছেন। কিন্তু তার সেই পূর্বের মাদক ব্যবসা এখনো অব্যহত আছে। বালি ব্যবসার আড়ালে রমরমা তার ইয়াবা ব্যবসা চলে। পাশ^বর্তী নদীর ওপার হরিনটানা থানা আওতায় জামালের একটি বাড়ি আছে। বাড়ির চারপাশে সিসি ক্যামারা লাগানো। ওই বাড়ি থেকে গত এক বছর আগে জেলা ডিবি পুলিশের হাতে ৪০০ পিচ ইয়াবাসহ জামাল গ্রেফতার হয়। গত ১৫ মার্চ বিকেলে মাদকদ্রব্য অধিদপ্তরের সহায়তায় খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ তাহমিদুল ইসলামের নেতৃত্বে জামালের বাড়িতে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এসময়ে মাদক খাওয়ার বিপুল পরিমান সরঞ্জাম উদ্ধারপূর্বক জামালকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
এ বিষয়ে টিয়াবুনিয়া আলেকজান জামে মসজিদ কমিটির সভাপতি ইউপি সদস্য বায়েজিদ হালদার বলেন, ইসলামে নেশা বা মাদককে হারাম করা হয়েছে। যে বস্তু সেবন করলে মস্তিষ্কের বিকৃতি ঘটে, স্বাভাবিক জীবন যাত্রা ব্যাহত হয়, আশান্তি, বিশৃঙ্খলার সৃষ্টি হয় সেই নেশার ওপর ইসলামের পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। জামাল হাওলদারের বিরুদ্ধে একের পর এক মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার অভিযোগ ওঠে। তাই পবিত্র মসজিদের সম্মান রক্ষার্থে স্থানীয় মুসল্লিদের সর্বসম্মতিতে মসজিদ কমিটির সেক্রেটারী পদ থেকে জামালকে বহিস্কার করা হয়েছে।

Please follow and like us: