কুমিল্লার নাঙ্গলকোটে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে তারেক রহমানের নির্দেশনায় যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি ও উপজেলা যুগ্ম আহবায়ক সলিসিটর ইকরামুল হক মজুমদারের সার্বিক সহযোগিতায় সোমবার উপজেলার ১৬ টি ইউনিয়ন ও একটি পৌর সভায় করোনাভাইরাসের কারনে কর্মহীন ১০০ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আর্থিক সহায়তায় সার্বিক তত্বাবধানে ছিলেন জে এ কর্পোরেশনের স্বত্ত্বাধিকারী ঢাকা মহানগর উত্তরের রূপ নগর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম এ ওহাব আবু ও উপজেলা যুবদল নেতা ফারুক আহম্মেদ মজুমদার। উপজেলার নোয়াপাড়া আলমগীর মার্কেটে স্থানীয় বিএনপি কার্যালয়ে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জোড্ডা পশ্চিম ইউনিয়ন বিএনপি সভাপতি মাওলানা ওবায়েদুল হক মিয়াজী, আদ্রা উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হানিফ রানা, যুবদল নেতা আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক আব্দুল মমিন, আদ্রা উত্তর ইউনিয়ন ছাত্রদল সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, বটতলী ইউনিয়ন পরিষদ সদস্য এয়াছিন প্রমুখ।
, || - ||
জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।
Please follow and like us: