সারা বিশ্বজুড়ে করোনা আতঙ্কে দিশেহারা অনেক উন্নত রাষ্ট্র। করোনার থাবায় হয়েছে বিধ্বস্ত। ও পৃথিবীর দুই শতাধিক দেশের মানুষকে করেছে গৃহবন্দী। বাংলাদেশও এই ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। এর হাত থেকে বাঁচাতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ গণপরিবহন ও শিল্প কারখানা সহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। এতে করে কাজকর্ম বন্ধ হয়ে দেশের মানুষকে থাকতে হচ্ছে গৃহবন্দী। খাদ্য সঙ্কটে পড়েছে নিম্নআয়ের মানুষ। এই সংকটময় মুহূর্তে অসহায় গরীব মানুষের পাশে মানবতার হাত বাড়িয়ে চারিদিকে আলোড়ন সৃষ্টি করেছেন তিনি হলেন- মানবতার ফেরিওয়ালা নামে খ্যাত মালদ্বীপ প্রবাসী অসহায় গরীব দুঃখীর বন্ধু জীবন রহমান মোহন দেশের এই সংকটময় মুহূর্তে বিভিন্ন ভাবে মানব সেবা করে যাচ্ছেন। তার এই মহানুভবতা সবার দৃষ্টি আকর্ষণ করেছে। সমাজের অনেক বিত্তশালীরা আজ নিরবতা পালন করলেও সামান্য একজন প্রবাসী হয়ে যে কাজ করে যাচ্ছেন মানুষের জন্য তা সত্যিই বিরল দৃষ্টান্ত।
আজ শক্রবার সকালে অভাব,গরিবের মাঝে ফ্রি সবজির বাজারের আয়োজন করে। উক্ত ফ্রী সবজি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উক্ত ইউনিয়ন সুযোগ্য চেয়ারম্যান জনাব আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা জনাব- আমজাদ হোসেন, ৪ নং ওয়ার্ডের মেম্বার জনাব ওহিদুল ইসলাম।
বর্তমান অবস্থা শুধু নয় সব সময় সে বিভিন্ন ভাবে মানুষের সেবা করে যাচ্ছেন। ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন, ,ফ্রি মেডিকেল ক্যাম্পেইন, বস্ত্র বিতারন, অসহায় রোগীর জন্য রক্ত সংগ্রহ করে দেওয়া, করোনাভাইরাস সংক্রমণ রোধে ফ্রি মাস্ক, লিফলেট বিতরণ করা, গরীবের মাঝে খাদ্য বিতরণ করা, মধ্যবিত্ত পরিবারের জন্য হট লাইনের মাধ্যমে গোপনে খাবার সামগ্রী পোইছে দেওয়া, মাদ্রাসার শিক্ষক,মসজিদের ইমাম, খেটে খাওয়া সুবিধা বঞ্চিত মানুষের মাঝে অর্থ সহ বিভিন্ন সাহায্য সহযোগিতা করা ইত্যাদি।
এলাকাবাসী অনেকেই বলেন- জীবন রহমান মোহন-এর মত যদি সবাই এমন মানব সেবাই এগিয়ে আসতো তাহলে কাউকে না খেয়ে দিনপাত করতে হতোনা। এই বিষয়ে মালদ্বীপ প্রবাসী জীবন রহমান মোহন বলেন- অনেকেই ভাবে আমি হয়তো অনেক বেতন পাই তাই মানুষের পাশে থাকি। না আমি সামান্য বেতনের চাকরী করি। নিজের পরিবারে পাশে থেকে অভাব,গরিব দুঃখিদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আবার অনেকেই আমার সাথে অর্থ দিয়ে আমার কাছে অংশ গ্রহণ করে।
তবে অনেক বড় কৃতজ্ঞ আমার প্রাণ প্রিয় টিমের সকল সদস্যদের, কারণ আমি না থেকেও আমার স্বপ্ন গুলো যত্ন করে পূরণ করে। আর আমি যত দিন পারবো আপনাদের পাশে থাকবো। আমার জন্য সবাই দোয়া করবেন।
Please follow and like us: