কুষ্টিয়ার ভেড়ামারায় জাতীয় মহিলা সংস্থার তত্ত্বাবধানে স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা)’র সহযোগিতায় আজ বুধবার সকাল ১০টায় জুনিয়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে সন্ত্রাস, মাদকমুক্ত সমাজ গঠন, বাল্য বিবাহ প্রতিরোধ এবং যৌতুকের মত সামাজিক ব্যাধিকে দুর করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহ ব্যাপী সচেতনতা মূলক ক্যাম্পেইন এর অংশ হিসেবে ৫ম দিনের ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ভেড়ামারা উপজেলা প্রধান শিক্ষক সমিতি’র সভাপতি ও জুনিয়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল আমিন। উপজেলা জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী মোহাঃ আসমান আলী’র উপস্থাপনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভেড়ামারা উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান মোছাঃ বলাকা পারভীন স্বপ্না, আওয়ামীলীগের নেতা মোঃ নজরুল ইসলাম মাষ্টার, ভেড়ামারা প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক ও খোলা কাগজের প্রতিনিধি এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের ২০০ ছাত্র/ছাত্রী অংশ গ্রহণ করেন।
Please follow and like us: