এম দুলাল আহাম্মেদ,গুইমারা(খাগড়াছড়ি)প্রতিনিধি:
জুম্মল্যান্ড বাস্তবায়নের স্বপ্ন কোনদিন পূরন হবেনা দুঃস্বপ্নে বিভোর ফেরিওয়ালাদের।রিজিয়নের আওতাধীন কোথাও কোন অস্ত্রধারীকে সন্ত্রাসী চাঁদাবাজী করতে দেওয়া হবেনা,কঠোর হস্তে দমন করার প্রত্যয় ব্যক্ত করে ২৪আর্টিলারী ব্রিগেড ও গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাজেদুল ইসলাম বলেন,পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বিভিন্ন জাতিসত্ত্বার মধ্যে কোন বিভেদ নেই,সকলেই সমান।মানবতাই আমাদের কাছে বড় বিষয়।সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে সেনাবাহিনী সবসময় প্রস্তুত।
১৬ সেপ্টেম্বর,রবিবার সকাল ১০টায় রিজিয়ন সভাকক্ষে গুইমারা রিজিয়নের অধীনস্থ ৫টি উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসময় তিনি নিজেকে স্বপ্ন বাস্তবায়নকারী মানুষ দাবী করে,গুইমারাকে উন্নত এবং আধুনিক পর্যটন ও মানসম্মত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের জন্য নিরলসভাবে কাজ করতে সংবাদকর্মীদের পাশে থাকার অনুরোধ জানান এবং দেশ ও মানবপ্রেমে উদ্ভোদ্ধ হয়ে হিংসা বিদ্বেষ ভূলে এককাতারে দাড়িয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে সকলের প্রতি আহবান জানান। তিনি বলেন,বস্তুনিষ্ঠ সাংবাদিকতা একটি সমাজের আমূল পরিবর্তন করে দিতে পারে।পার্বত্য চট্টগ্রামে সকল সম্প্রদায়ের মানুষের সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে সাংবাদিকদের লেখর্নী গুরুত্ব ভূমিকা পালন করতে পারে,অসৎ উদ্দেশ্য নিয়ে অপপ্রচার, বা সম্প্রীতি নষ্ট হয় এমন সংবাদ পরিবেশন না করে সঠিক ও সত্য সংবাদ পরিবেশন করতে সাংবাদিকদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন,বর্তমান সময়ে পার্বত্য চট্টগ্রামে বিরাজমান শান্ত পরিবেশকে নষ্ট করতে একটি স্বাথান্বেষী কু-চক্রীমহল বিভিন্ন ধরণের অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তাদের ব্যাপারে সজাগ থেকে শান্তি ও সম্প্রীতির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের কাংখিত উন্নয়নে কলম সৈনিক সাংবাদিকদের ভূমিকা রাখা জরুরী।এছাড়াও পেশাজীবি সাংবাদিকদের দায়িত্ব পালনের ক্ষেত্রে সার্বিক সহযোগী করার আশ্বাস দিয়ে তিনি বলেন পার্বত্য চট্রগ্রামে আর্থ-সামাজিক উন্নয়নে সেনাবাহিনী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে এবং আগামীতেও অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন রিজিয়নের ব্রিগেড মেজর ফাহিম মোনায়েম হোসেন জোনাল ষ্টাফ অফিসার(ইন্ট) মেজর মোঃ মঈনুল আলম, ষ্টাফ অফিসার (শিক্ষা) মেজর মোহাম্মদ পারভেজ, রামগড় উপজেলা প্রেসক্লাব সভাপতি নিজাম উদ্দীন, মাটিরাংগা প্রেসক্লাব সভাপতি জাহাংগীর আলম, লক্ষীছড়ি প্রেসক্লাব সভাপতি মোবারক হোসেন,উপজেলা প্রেসক্লাব গুইমারার উপদেষ্টা মুহাম্মদ আবদুল আলী, সভাপতি এম সাইফুর রহমান, রিপোর্টস ইউনিটির সভাপতি দিদারুল আলম সাংবাদিক নূরুল আলম সহ বিভিন্ন টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
মঙ্গলবার , ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
জুম্মল্যান্ড বাস্তবায়নের স্বপ্ন কোনদিন পূরন হবেনা দুঃস্বপ্নে বিভোর ফেরিওয়ালাদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজের আমূল পরিবর্তন করে দিতে পারে -এ কে এম সাজেদুল ইসলাম
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।
Please follow and like us: