, || - ||

জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সকল শহীদদের স্মরণে ডুমুরিয়ায় ছাত্রদলের দোয়া মাহফিল 

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ডুমুরিয়া উপজেলা ও কলেজ শাখার আয়োজনে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সকল শহীদদের স্মরণে এবং তাদের আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার জোহর নামাজবাদ উপজেলা পরিষদ জামে মসজিদে দোয়া মাহফিল শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জিএম মনিরুজ্জামান সোহাগের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক গাজী শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাবেক সহ-সাধারণ সম্পাদক রাসেল আহমেদ বাপ্পি। এ সময় বক্তব্য রাখেন ছাত্রদল নেতা ইমরান খান, আব্দুল্লাহ আল মামুন, সাকিব হাসান,  আব্দুল্লাহ আল মামুন, মেহেদী হাসান তুহিন, আজিজুর রহমান, মেহেদী হাসান, রুবেল হোসেন, শান্ত রহমান, বুলবুল আহমেদ রাজ, হুমায়ুন কবির রুবেল, রিফাত হাসান, ইব্রাহিম সরদার, জাকারিয়া শেখ, মুরাদ হোসেন, শাহরিয়ার রহমান সামি, স্বাধীন ফকির, রায়হান গাজী, তুহিন গাজী, স্বাধীন শেখ, তামিম শেখ, রহিম শেখ, নয়ন বিশ্বাস, তৌহিদ মোল্লা, হুজাইফা মোল্লা প্রমুখ।
Please follow and like us: