সোমবার , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

জুলাই-আগস্ট গণঅভ্যুথানের প্রথম বার্ষিকী চৌদ্দগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

জুলাই-আগস্ট গণঅভ্যুথানের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশাল গণমিছিল করেছে জামায়াত। মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী বেলাল হোসাইনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের উপজেলার সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, পৌরসভা আমীর মাওলানা ইব্রাহিম, উপজেলা সহ-সেক্রেটারী আবদুর রহিম, পৌর নায়েবে আমীর কাজী ইয়াছিন, উপজেলা কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী, সাহাব উদ্দিন, পৌর সেক্রেটারী মোশারফ হোসেন ওপেল, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু তৈয়ব, ছাত্রশিবিরের উপজেলা সভাপতি মোজাম্মেল হক। এ সময় চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের জামায়াত-শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশে শহীদ শাখাওয়াত হোসেন ও শহীদ জামশেদুর রহমান মিয়াজী জুয়েলের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

 

Please follow and like us: