মঙ্গলবার , ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

জুলাই যোদ্ধা”শরীফ ওসমান হাদীকে হামলার প্রতিবাদে সলঙ্গায় বিক্ষোভ মিছিল 

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আরিফিন রিয়াদ, গৌরনদী,বরিশাল করেসপন্ডেন্ট।
মোঃ তুষার আহমেদ: 
সিরাজগঞ্জের সলঙ্গায় জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের নেতা, ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান আল হাদী – কে হত্যার উদ্দেশ্যে মাথায় গুলি করে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) বিকাল ৪ টায় থানা বিএনপির উদ্যোগে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ-মিছিল বের হয়ে
 সলঙ্গা থানার সদরস্থ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কদমতলা মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ পাঠাগারে এসে শেষ হয়।
এসময় সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার  ও সাধারণ সম্পাদক আব্দুল আলীম এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, প্রথিত শক্তি নির্বাচন বানচালের জন্য চেষ্টা চালাচ্ছে। এ ঘটনা যে সমস্ত কাপুরুষরা ঘটেছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সেই সাথে অবিলম্বে সেইসমস্ত কাপুরুষদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হোক।এসময় সলঙ্গা থানা বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Please follow and like us: