বৃহস্পতিবার , ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি

জেলায় প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন ছাগলনাইয়ার রাশেদা আক্তার 

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
ছাগলনাইয়ার চাঁদগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাশেদা আক্তার জেলায় প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছে। এরআগে তিনি ছাগলনাইয়া উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়ে জেলায় বিবেচিত হন। রাশেদা আক্তার ২০১৬ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। দীর্ঘ পরিশ্রম ও নিষ্ঠার ধারাবাহিকতায় ২০২৩ সালে তিনি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন।
তিনি শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ, নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং মানবিক গুণাবলি গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর নিষ্ঠা, আন্তরিকতা এবং শিক্ষার মানোন্নয়নে ধারাবাহিক প্রচেষ্টা কর্তৃপক্ষের নজরে এসেছে এবং সেই স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননায় ভূষিত হন।
এ প্রসঙ্গে রাশেদা আক্তার জানান, এ সম্মাননা আমার একার নয়। আমার প্রিয় প্রতিষ্ঠান, সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক এবং সর্বোপরি সম্মানিত কর্তৃপক্ষের ভালোবাসা ও সহযোগিতার ফল। আমি দোয়া চাই যেন আগামী দিনগুলোতেও নিষ্ঠা ও সততার সাথে শিক্ষার্থীদের যোগ্য, সৎ ও নৈতিক মানুষ হিসেবে গড়ে তুলতে পারি।
স্থানীয় অভিভাবক ও সহকর্মীরা রাশেদা আক্তারের এই ধারাবাহিক অর্জনে অভিনন্দন জানান। তাঁদের মতে, এ স্বীকৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে আরও বড় প্রেরণা হয়ে থাকবে।
রাশেদা আক্তার ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ সতর গ্রামের  হাজী শামসুল হক ও শামছুন্নাহার দম্পতির তৃতীয় কন্যা। এছাড়াও তিনি মহামায়া ইউনিয়নের সত্যনগর আব্দুল হক চেয়ারম্যান মজুমদার বাড়ির একরামুল হক মজুমদার’র স্ত্রী। রাশেদা আক্তারের স্বামী পূর্ব দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
Please follow and like us: