খুলনা জেলা সিভিল সার্জনের সভা কক্ষে জেলা নিউট্রেশন কো-অর্ডিনেশন কমিটির সাথে সোমবার দিনব্যাপী রাইট টু গ্রো প্রকল্পের লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়। খুলনা জেলা সিভিল সার্জন ডাঃ মোছাঃ মাহফুজা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের ডিজি ডাঃ রেজওয়ানুর রহমান।
সভায় রাইট টু গ্রো কনসোর্টিয়াম বাংলাদেশের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন কনসোর্টিয়াম টিম লিড ইকবাল আজাদ। প্রকল্পের আওয়তায় ডুমুরিয়াতে দি হাঙ্গার প্রজেক্টের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী ইসরাত হাসান।
বিএনএনসি এর উপ পরিচালক ডাঃ আক্তার ইমাম বিএনএনসি এর বিভিন্ন কার্যক্রম ও বাংলাদেশের পুষ্টির চিত্র তুলে ধরেন। বিএনএনসির আরও একজন উপ পরিচালক ডাঃ ফারজানা রহমান চাইল্ড প্রোফাইল ইস্টিমেশন ও কস্টিং মডেল টুলের বিভিন্ন বিষয় তুলে ধরেন।
ডুমুরিয়ার ৫ নং আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন বলেন, বাজেট থেকে শুরু করে শিশুর পুষ্টির অবস্থা নিরুপণ সহ বিভিন্ন কার্যক্রমে রাইট টুগ্রো প্রকল্পের সিএসও সদস্যরা সহায়তা করছেন। জেলা ও উপজেলা পর্যায়ের মত যদি ইউনিয়নেও একটি পুষ্টি কো অর্ডিনেশন কমিটি গঠন করা যায় তাইলে আমাদের কাজ ও জবাবদিহিতা বাড়বে।
বিএনএনসির পরিচালক ডাঃ মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন রাইট টু গ্রো প্রকল্প এলাকায় যে কাজ গুলো করছেন আসলে এটাই আমাদের কাজ। ইউনিয়ন পরিষদকে আমরা যত কাজই করতে বলি না কেন, ইউনিয়ন পরিষদের লোকবল ও বাজটের সংকট রয়েছে।
দি হাঙ্গার প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরা বলেন- প্রকল্প থেকে প্রাপ্ত অভিজ্ঞতা গুলো যেন লিপিবদ্ধ থাকে যাতে করে যে কেউ এই অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগাতে পারেন।
প্রধান অতিথির বক্তব্যে বিএনএনসি এর ডিজি ডাঃ রেজওয়ানুর রহমান বলেন- জাতীয় নিউট্রেশন পরিকল্পনা- ৩ এ ইউনিয়ন পর্যায়ে একটি নিউট্রিশন কো অর্ডিনেশন কমিটি গঠনের বিষয়টি সুপারিশ আকারে আনা হবে।
সভায় দি হাঙ্গার প্রজেক্টের প্রোগ্রাম ডিরেক্টর জামিরুল ইসলাম, আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলম, পিও গিয়াস উদ্দীন, এনএন্ডই প্রদীপ সরকার, ইউএফ সামিউল আলম ও ইউএফ মাসুদ পারভেজ উপস্থিত ছিলেন। এছাড়াও
সভার বিএনএনসির সদস্যসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us: