আগামী ১৭ অক্টোবর সিরাজগঞ্জ জেলা পরিষদের নির্বাচন অবাধ ও সুষ্ঠু, নির্বাচন নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। ১ অক্টোবর শনিবার বেলা ১২ ঘটিকার সময় সিরাজগঞ্জ সার্কিট হাউজে জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন নির্বাচন শতভাগ সুষ্ঠু করতে ইতিমধ্যে নির্বাচন কমিশন কার্যকর সকল পদক্ষেপ গ্রহণ করেছে। উক্ত অনুষ্ঠানটি সিরাজগঞ্জ জেলা প্রশাসক ডাঃ ফারুক আহম্মাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল বিপিএম (বার), পিপিএম(বার)। এ সময় বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, পুলিশ, র্যাব ও আনসার ভিডিপি প্রধান কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Please follow and like us: