, || - ||

জেলা পরিষদ নির্বাচনে নাঙ্গলকোটে আবু বকর সিদ্দিক বিজয়ী

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

কুমিল্লা জেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সোমবার অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় দুপুর ২টায়। ১৫ নং নাঙ্গলকোট ওয়ার্ডে সদস্য পদে ৫জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন। উপজেলার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিদের ভোটে এ ওয়ার্ডে সদস্য পদে ১৫৯ ভোট পেয়ে ঢোল প্রতীক নিয়ে বিজয়ী হন আবু বকর সিদ্দিক আবু। নিকটতম প্রতিদ্বন্ধী তৌহিদুর রহমান মজুমদার তালা প্রতীক নিয়ে পান ৩৫ ভোট। এছাড়া সংরক্ষিত ৬নং ওয়ার্ডের নাঙ্গলকোট কেন্দ্রে মহিলা সদস্য পদে টেবিল ঘড়ি প্রতীক নিয়ে নাছরিন আক্তার মুন্নি পান ১৬২ ভোট ও ফুটবল প্রতীক নিয়ে রহিমা আক্তার শিল্পী পান ৫৮ ভোট।

Please follow and like us: