শনিবার , ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১২ই জিলহজ, ১৪৪৭ হিজরি

জয়পুরহাটে জাল টাকার নোটসহ চারজন আটক

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

মোঃ অালী হাসান: জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটে ডলার ও জাল টাকার নোটসহ চারজন জালনোট চক্রের সদস্যকে আটক করেছে র্যাব। বুধবার
রাতে কালাই উপজেলার দেওগ্রাম থেকে দশ হাজার টাকার জাল নোট ও আটত্রিশ ইউএস ডলারসহ তাদের আটক করা হয়।
আটক চারজন হলেন- জেলার কালাই উপজেলার দেওগ্রামের সাইদুর রহমান, একই গ্রামের সুজাউল মণ্ডল, সাধন মণ্ডল, রাজ্জাক মণ্ডল। জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ
সুপার আবু খায়ের জানান, আটকরা দীর্ঘদিন ধরে জাল টাকার নোট ও ডলার তৈরি করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন। রাতে দেওগ্রাম এলাকায়
জাল নোটচক্রের সদস্যরা জাল টাকার নোট তৈরি করছে- এমন খবরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

Please follow and like us: