শনিবার , ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৬শে জিলহজ, ১৪৪৭ হিজরি

জয়পুরহাটে বিএনপির মিছিলে পুলিশের বাধা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

মোঃ অালী হাসান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
৫ জানুয়ারি বিএনপি ঘোষিত ‘গণতন্ত্র হত্যা দিবসে’ জয়পুরহাট জেলা বিএনপি আয়োজিত কালোপতাকা মিছিলে বাধা দিয়েছে পুলিশ।
শুক্রবার সকালে জয়পুরহাট জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। এর ফলে মিছিলটি বেশি দুর
যেতে পারেনি। পরে সেখানে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মোজাহার আলী প্রধান, বিএনপির সহসভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক
নাফিজুর রহমান পলাশ, অধ্যক্ষ শামছুল হক, যুবদলের সভাপতি সেলিম রেজা ডিউক, জেলা ছাত্রদলের সভাপতি মাসুদ রানা প্রধান।
সদর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ, শহর শাখার সভাপতি আদনান শাহারিয়ার, কলেজ শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশিদ প্রমুখও বক্তব্য দেন।
বক্তারা বলেন, ২০১৪ সালে ৫ জানুয়ারি বিনা ভোটে সরকার গঠনের মাধ্যমে গণতন্ত্র হত্যা করে আওয়ামী লীগ। তাই এই দিনটিকে গণতন্ত্রহত্য দিবস হিসাবে পালন করছে বিএনপি।

Please follow and like us: