, || - ||

ঝিকরগাছায় লোকসমাজের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ- দৈনিক লোকসমাজ ঝিকরগাছা অফিসের আয়োজনের স্থানীয় সাংবাদিক, পত্রিকা এজেন্ট ও পরিবেশকদের সম্মানে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় প্রেসক্লাবের ইফতারপূর্ব আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম। দৈনিক লোকসমাজের ঝিকরগাছা প্রতিনিধি ও প্রেসক্লাবের যুগ্ম-ম্পাদক তরিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি খন্দকার বশীর আহম্মেদ, সাধারন সম্পাদক সৈয়দ ইমরান রশীদ ও উপজেলা প্রকল্প কর্মকর্তা ইঞ্জিনিয়র আব্দুল্লাহ বায়জিদ। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাংবাদিক নজরুল ইসলাম বাবুল, আবুল কাশেম, একরামুদ্দৌল্লা স্বপণ, আতাউর রহমান জসি, কামারুজ্জামান কামাল, আমিনুর রহমান, শাহিনুর রহমান, আবু সাইদ মিলন, মতিয়ার রহমান, এম শাহাজাহান, মোহাম্মদ আলী জিন্না, ইয়ার হোসেন, আবজাল হোসেন চাদ, পত্রিকা পরিবেশক আমিনুর রহমান, কিশোর সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ইফতারের পূর্বে দৈনিক লোকসমাজের প্রকাশক ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী জননেতা তরিকুল ইসলামের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন, প্রভাষক কাজী মাওলানা ইদ্রিস আলী।

Please follow and like us: