, || - ||

ঝিকরগাছায় শ্রমিকলীগের আলোচনাসভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ মহান মেদিবস পালন ও কমিটির সম্মেলন করার লক্ষে ঝিকরগাছায় শ্রমিকলীগের আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সরকারী ডাকবাংলো হলরুমে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন, ঝিকরগাছা উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুল হাই। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর জেলা শ্রমিকলীগের সভাপতি আজিজুর রহমান। প্রধান বক্তার বক্তব্য রাখেন, সংগঠনের জেলা সাধারন সম্পাদক নাছির উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, জেলা শ্রমিকলীগের যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান বাবলু, শাহানুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ শাহিন মাহমুদ, আনিছুর রহমান বিপুল, উপজেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক তৈয়ব আলী, শ্রমিকনেতা আব্দুল হক রাসেল, জাহিদুল ইসলাম, লিটন হোসেন, নিরঞ্জন রায়, আব্দুল আলিম, আবু হানিফ, নুর এলাহী, লাভলু হোসেনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। সভায় আগামী ১লা মে যথাযথ মর্যাদার সাথে মহান মে দিবস পালনকরাসহ শ্রমিকলীগের উপজেলা সম্মেলন সংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচনা হয়।

Please follow and like us: