, || - ||

ঝিকরগাছায় ৮৯ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছায় ১১ ইউনিয়ন পরিষদের ৮৯ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত চিলেন, যশোর-২ আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য ইকবাল আহমেদ রবি, প্রেসক্লাব সভাপতি খন্দকার বশির আহমেদ, হাজিরবাগ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু। উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইলিয়াস মাহামুদ, সদস্য সাদ আমিন রনি, পৌর যুবলীগের আহ্বায়ক একরামুল হক, যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম, মুনিরুল আলম মিশর, আলিমুল মৃধা, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ মিলন প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির বলেছেন, সব মানুষের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর। সেই লক্ষ্যে তিনি খাদ্য নিরাপত্তা বেষ্টনির মাধ্যমে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করে তুলেছেন। তিনি বলেন, গ্রাম পুলিশ এখন আর অবহেলার পাত্র নয়। তাদের অবদান খাটো করে দেখার অবকাশ নেই।

Please follow and like us: