তরিকুল ইসলাম তারেক:
ঝিনাইদহের ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা নন্দ দুলাল সাহা (৯০) আর নেই। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ১০টা ৪০ মিনিটের দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত শারীরিক নানা রোগে ভুগছিলেন তিনি। জানা যায়, বায়ান্নর মহান ভাষা আন্দোলনে ঝিনাইদহের যে সকল ভাষা সৈনিক সক্রিয় ভূমিকা পালন করেছিলেন নন্দ দুলাল সাহা ছিলেন তাদের মধ্যে অন্যতম। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় নিজ হাতে পোস্টার লিখে ঝিনাইদহ শহরের বিভিন্ন এলাকায় পোস্টারিং করেছিলেন। উত্তাল সেই দিনগুলিতে মাতৃভাষা বাংলার দাবিতে শহরের বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলে অংশ নিয়েছিলেন তিনি। অন্যদিকে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন এই প্রবীণ ভাষা যোদ্ধা। মুক্তিযুদ্ধের সময় পাক হানাদারদের গুলিতে আহত হন তিনি। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ ও ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজলসহ নানা শ্রেণি-পেশার মানুষ। আজ বুধবার ২৩ এপ্রিল দুপুরে ঝিনাইদহ মহিষাকুণ্ডু মহাশশ্মানে ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা নন্দ দুলাল সাহার শেষকৃত্য অনুষ্ঠিত হবে বলে তাঁর পারিবারিক সূত্র নিশ্চিত করেছেন।
, || - ||
ঝিনাইদহের কৃতি সন্তান ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা নন্দ দুলাল সাহা আর নেই
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- খোরশেদ আলম চৌধুরী, স্পেশাল করেসপন্ডেন্ট।
Please follow and like us: